Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির কর্মসূচি ঘিরে গোলাপগঞ্জে নিরাপত্তা জোরদার

admin

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ০২:১২ অপরাহ্ণ | আপডেট: ৩০ জুলাই ২০২৬ | ০২:১২ অপরাহ্ণ

ফলো করুন-
এনসিপির কর্মসূচি ঘিরে গোলাপগঞ্জে নিরাপত্তা জোরদার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এনসিপির নেতাকর্মীদের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কর্মসূচিকে ঘিরে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের সড়কে পুলিশ, এপিবিএন সদস্যসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

Manual8 Ad Code

কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Manual2 Ad Code

শেয়ার করুন