Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় কালভার্টের নিচে মিললো প্রদীপের লাশ

admin

প্রকাশ: ০৯ মে ২০২৬ | ০৪:৩০ অপরাহ্ণ | আপডেট: ০৯ মে ২০২৬ | ০৪:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
কুলাউড়ায় কালভার্টের নিচে মিললো প্রদীপের লাশ

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি কালভার্টের নিচ থেকে প্রদীপ তেলি (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের মীরবক্সপুর এলাকার একটি কালভার্টের নিচে তার লাশ পাওয়া যায়। নিহত প্রদীপ তেলি গাজীপুর চা বাগানের অনিল তেলীর পুত্র।

Manual3 Ad Code

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে মীরবক্সপুর এলাকায় মুফতি আব্দুর রহমানের বাড়ির সামনে একটি কালভার্টের নিচে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- প্রদীপ তেলি মদ্যপ অবস্থায় কালভার্টের পাশে বসেছিলেন। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে মাথা ও ঘাড়ে আঘাত পেয়ে তার মৃত্যু হয়।ব্রেকিং নিউজ সতর্কতা

Manual7 Ad Code

শেয়ার করুন