Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ

admin

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬ | ০৫:৪১ অপরাহ্ণ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ | ০৫:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারম্যান বটে, তবে সিলেট অঞ্চলে তার আরেকটা বড় পরিচয় আছে।আর তা হল, তিনি বিয়ে করেছেন এই অঞ্চলের এক নারীকে। আর সেই সুবাদে সিলেট অঞ্চলের তরুণ-যুবকদের কাছে দুলাভাই। আর এই পরিচয়টাই আরেকবার জোরালোভাবে তার সামনে উপস্থাপন করলেন বিএনপি নেতাকর্মীরা।

Manual1 Ad Code

বৃহস্পবিার (২২ জানুয়ারি) সিলেট আলিয়া মাদরাসা মাঠে প্রধান অতিথির বক্তব্য শেষে তেমনটাই দেখলেন বিএনপি চেয়ারম্যান এবং স্বয়ং তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

Manual6 Ad Code

সিলেটের আলিয়া মাদরাসা মাঠের সভামঞ্চে তিনি সস্ত্রীক উপস্থিত হন দুপুর ১টার একটু আগে। এরপরই শুরু হয় তার বক্তব্য। প্রায় ২৫ মিনিট তিনি বক্তব্য দিয়েছেন। বক্তব্যে প্রতিপক্ষের সমালোচনা যেমন ছিল তেমনি ছিল বিএনপির জন্য ভোট প্রার্থনা। দলটি ক্ষমতায় গেলে আগামীর বাংলাদেশে অগ্রাধিকার ভিত্তিতে তিনি কি কি করবেন তাও জানালেন নেতাকর্মীদের।

প্রায় আধঘন্টার বক্তব্য শেষ হতেই আলিয়া মাদরাসা মুখরিত হয়ে উঠে ‘দুলাভাই’ ‘দুলাভাই’। মঞ্চের সামনের দিক থেকে শুরু হয়ে একসময় পুরো মাঠজুড়েই উঠে এই স্লোগান।

Manual3 Ad Code

অবশ্য শুধু এই নির্বাচনী জনসভায়ই নয়, তিনি গত ডিসেম্বরের শেষের দিকে দীর্ঘদিন পর দেশে ফেরার পর থেকে সিলেট অঞ্চলের বিএনপির বিভিন্ন সভা সমাবেশ ও মিছিলে এমন স্লোগান উঠতে দেখা গেছে।

শুধুই কি স্লোগান! বিভিন্ন এলাকার বিভিন্ন স্থানে দুলাভাই আসছে, রাজপথ কাঁপছে- এমন দেয়াল লিখনও চোখে পড়েছে অনেকের।

Manual2 Ad Code

শেয়ার করুন