Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদের মিছিল

admin

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩ | ০১:৫১ অপরাহ্ণ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ | ০১:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদের মিছিল

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে তিন দিনের অবরোধের প্রথম দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় গণঅধিকার সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে বাংলামোটর মোড়ে থেকে মিছিল বের হয়ে মগবাজারের কাছে গিয়ে শেষ হয়।

Manual4 Ad Code

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নুরুল হক নুর বলেন, তিন দিনের যে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে আমরা তা পালন করছি। এই অবরোধ সফল করার জন্য আমরা রাজপথে থাকব, প্রয়োজন হলে জীবন দেব। বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে সহিংসতা চালানোর জন্য সরকার বাসে, গাড়িতে অগ্নিসংযোগ করছে, বোমাবাজি করছে। জনগণকে সতর্ক থেকে এই কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি।

সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, জনগণ শান্তিপূর্ণভাবে এই অবরোধ পালন করছে। আমরা মনে করি, অনতিবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত। একইসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটক সবার মুক্তি চাই।

Manual6 Ad Code

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, হানিফ খান সজিব, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, সহ সভাপতি মাজেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, মহানগর দক্ষিণের সভাপতি নাজিম হাসান, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।

Manual3 Ad Code

শেয়ার করুন