Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের টানে সিলেটে চীনা নাগরিক

admin

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ০৫:১০ অপরাহ্ণ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ | ০৫:১০ অপরাহ্ণ

ফলো করুন-
প্রেমের টানে সিলেটে চীনা নাগরিক

Manual4 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি :
প্রেমের টানে সিলেটের ওসমানীনগরে এসে বিয়ে করেছেন এক চীনা নাগরিক। চীনা ওই নাগরিকের ধর্ম ও বিয়ে নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ ও বিয়ের প্রমাণপত্র দেখিয়ে তাকে বাড়িতে নিয়ে গেছেন শ্বশুরবাড়ির লোকজন।

সোমবার (৩ নভেম্বর) রাতে লিও ফাভিন নামের ওই চীনা নাগরিককে ওসমানীনগর থানাপুলিশ হেফাজতে নিয়েছিল। পরে ওই রাতেই ছেড়ে দেওয়া হয়।

Manual8 Ad Code

স্থানীয় সূত্র জানায়, ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের দিঘিরপাড় এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন জামাল মিয়া। তিনি পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার সাহারপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। জামাল মিয়ার মাদ্রাসাপড়ুয়া মেয়ে ছামিয়া আক্তারের সাথে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে চীনের জিয়াংসি এলাকার বাসিন্দা লিও ফাভিনের। সম্পর্কের টানে প্রায় একসপ্তাহ আগে লিও এসে ছামিয়ার বাড়িতে ওঠেন।

Manual5 Ad Code

বিষয়টি জানাজানি হলে সোমবার বিকেল থেকে এলাকার উৎসুক জনতা বাড়িতে ভিড় করেন। তারা চীনা নাগরিককে দেখার পাশাপাশি তার ধর্ম ও বিয়ে নিয়ে প্রশ্ন তুলেন। একপর্যায়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে রাত ১১টার দিকে পুলিশ এসে লিওকে নিরাপত্তা হেফাজতে নিয়ে যায়। পরে শ্বশুরবাড়ির লোকজন লিও’র ধর্মান্তরিত হওয়ার এবং বিয়ের প্রমাণপত্র দেখালে পুলিশ তাকে ছেড়ে দেয়।

Manual4 Ad Code

লিও ফাভিন জানান, অনলাইনে ছামিয়ার সঙ্গে তাঁর পরিচয় ও প্রেম হয়। দীর্ঘদিনের সম্পর্কের সূত্র ধওে তিনি ছামিয়াকে বিয়ে করতে বাংলাদেশে এসেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি নিজের নাম রেখেছেন আব্দুল্লাহ। আইনী প্রক্রিয়া অনুসরণ করেই তিনি ছামিয়াকে বিয়ে করেছেন বলে জানান।

ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, নিরাপত্তাজনিত কারণে চীনা নাগরিককে পুলিশ হেফাজতে নিয়েছিল। পরে ধর্মান্তরিত ও বিয়ের প্রমাণপত্র দেখে শ্বশুরবাড়ির লোকজনের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

শেয়ার করুন