Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামি পলাতক

admin

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ০৭:৫৩ অপরাহ্ণ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ | ০৭:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামি পলাতক

Manual2 Ad Code

বিয়ানীবাজার সংবাদদাতা:
বিয়ানীবাজার পৌরশহরের সুপাতলায় চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার শিশুর বাবা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় এ মামলা দায়ের করেন। তবে ঘটনার পর থেকে আসামী পলাতক রয়েছে। ভিকটিমের পরিবার ও ধর্ষক কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের বাসিন্দা। তারা সুপাতলা গ্রামে পাশাপাশি কলোনীতে বসবাস করেন।

Manual2 Ad Code

ওই শিশুর পিতা বলেন, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফখরুল ইসলামের কলোনীতে এ ঘটনা ঘটে। ধর্ষক ফরিদ মিয়া (৫০)-কে ভিকটিম শিশু দাদা বলে ডাকে। তিনি আরোও বলেন, ফরিদ মিয়া ঘটনার সময় ওই শিশুকে ডেকে নিয়ে যান। ধর্ষণের শিকার শিশুর অবস্থা খারাপ হলে এদিন বিকেলে তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে চিকিৎসা দিলে সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়। শনিবার তিনি নিজে বাদী হয়ে ফরিদ মিয়াকে আসামী করে মামলা দায়ের করেন।

Manual8 Ad Code

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহমদ বলেন, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা আসামী গ্রেফতারে অভিযান পরিচালনা করছি।

 

Manual7 Ad Code

শেয়ার করুন