Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে হাসপাতালে অজ্ঞাত কিশোরের লাশ

admin

প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ১১:৫৩ অপরাহ্ণ | আপডেট: ১০ জুলাই ২০২৩ | ১১:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে হাসপাতালে অজ্ঞাত কিশোরের লাশ

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত পরিচয় এক কিশোরের লাশ পড়ে আছে। তার বয়স অনুমান ১৫-১৬ বছর হতে পারে বলে জানা গেছে। সড়ক দূর্ঘটনায় নিহত এই কিশোরের লাশ দুপুরের দিকে হাসপাতালে নিয়ে আসা হয়।

একই ঘটনায় গুরুতর আহত অপর আরেক কিশোরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

বিয়ানীবাজার থানা পুলিশ হাসপাতালে নিহত কিশোরের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করছে। নিহত কিশোরের নাম পরিচয় জানা যায়নি।

Manual3 Ad Code

এদিকে নিহত-আহত তরুণদের হাসপাতালে নিয়ে আসা পথচারিরা অভিযোগ করেন, বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসকরা কর্তব্যকাজে অবহেলা করছেন। তারা দ্রুততম সময়ে চিকিৎসা সেবা দিতে গড়িমসি করায় আহত অপর যুবকের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।

Manual6 Ad Code

শেয়ার করুন