Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মাদক মামলায় খালাস পেলেন আসিফ

admin

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ০২:৪০ অপরাহ্ণ | আপডেট: ১০ মার্চ ২০২৬ | ০২:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
মাদক মামলায় খালাস পেলেন আসিফ

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

সংগীতশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে চার বোতল বিদেশি মদ নিজের হেফাজতে রাখার অভিযোগে করা মামলায় তাকে খালাস দিয়েছেন আদালত।সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ৩ মার্চ মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ করে যুক্তিতর্ক উপস্থাপন এবং রায় ঘোষণার জন্য সোমবার দিন ধার্য করা হয়েছিল। শুনানিকালে আসিফ আকবর আদালতে উপস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবী প্রদীপ কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৬ জুন পান্থপথ এলাকায় অবস্থিত আর্ব এন্টারটেইনমেন্টের অফিস থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার অফিসকক্ষ থেকে চার বোতল বিদেশি টাকিলা মদ উদ্ধার করা হয়। পরে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়।

লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই অপরাধ তদন্ত বিভাগের সাইবার তদন্ত শাখার উপপরিদর্শক প্রশান্ত কুমার সিকদার রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ অক্টোবর সিআইডির উপপরিদর্শক মো. জামাল উদ্দিন আসিফ আকবরের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।পরবর্তীতে ২০২৪ সালের ২৫ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটিতে তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করা হয়।

Manual7 Ad Code

শেয়ার করুন