Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ডেঙ্গু রোগী হাজার ছুঁই ছুঁই

admin

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩ | ১২:৫৯ অপরাহ্ণ | আপডেট: ২৮ আগস্ট ২০২৩ | ১২:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ডেঙ্গু রোগী হাজার ছুঁই ছুঁই

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এ বিভাগে আগস্ট মাসে প্রতিদিন গড়ে ১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন। আগস্ট মাসের ২৭ দিনে আক্রান্তের সংখ্যা ৪৩৯ জন। আর চলতি মওসুমে এ সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

Manual2 Ad Code

বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে মোট ৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৯, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ৩৫ জন ও মৌলভীবাজারে ৪ জন।

এদিকে, গত ২৪ ঘন্টায় ৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। বছরের শুরু থেকে এ নিয়ে বিভাগে মোট ৮০৫ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

Manual7 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে সিলেটে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন। পরবর্তীতে এপ্রিলে ১ জন ও মে মাসে ১ জন শনাক্ত হন। তবে এরপরই হঠাৎ করে সিলেটে বাড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা। জুন মাসে ৫৯ জন ও জুলাইয়ে আক্রান্ত হন ৩৮২ জন। চলতি আগস্টের ২৭ তারিখ পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন ৪৩৯ জন।

Manual5 Ad Code

শেয়ার করুন