Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

admin

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | ০২:২৭ অপরাহ্ণ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | ০২:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে কোটি টাকারও বেশি মূল্যের চোরাইপণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual2 Ad Code

গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) ও আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, উৎমা, তামাবিল, ডিবিরহাওর, সোনালীচেলা, প্রতাপপুর, শ্রীপুর, বিছনাকান্দি, সংগ্রাম, লাফার্জ, কালাসাদেক, পান্থুমাই এবং সোনারহাট বিওপি কর্তৃক অভিযান চালায়।

অভিযানকালে বিপুল পরিমান ভারতীয় মহিষ, চিনি, সুপারি, কম্বল, বিড়ি, মদ বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ এবং অবৈধভাবে মালামাল পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপ, মাহিন্দ্রা ট্রাক্টর এবং পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা আটক করে।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ ৮৩ হাজার ৪শ টাকা।

Manual8 Ad Code

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual1 Ad Code

শেয়ার করুন