Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

‘সুনামগঞ্জে হচ্ছে এয়ারপোর্ট’

admin

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩ | ০৫:০৪ অপরাহ্ণ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৩ | ০৫:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
‘সুনামগঞ্জে হচ্ছে এয়ারপোর্ট’

Manual3 Ad Code

ছাতক প্রতিনিধি:
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু টানেল সহ বড় বড় মেগা প্রকল্প গুলো আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনার হাত ধরে হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে ছাতকের গোবিন্দগঞ্জে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, টেক্সটাইল সহ অনেকগুলো প্রকল্প সুনামগঞ্জ হয়েছে। উড়াল সেতু হবে, আগামীতে ছাতক গোবিন্দগঞ্জ হয়ে রেললাইন সুনামগঞ্জ যাবে। আমার ইচ্ছে যদি আগামীতে আবার নির্বাচিত হতে পারি সুনামগঞ্জ এয়ারপোর্ট হবে। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের অংশীদার হতে সহযোগিতা কামনা করেন তিনি।

Manual5 Ad Code

এ সময় গোবিন্দগঞ্জ বর্জ্য নিষ্কাশনের সুন্দর উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি এবং বর্জ্য নিষ্কাশনের গৃহীত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Manual1 Ad Code

সভায় স্বাগত বক্তব্যে গোবিন্দগঞ্জ ডেভলাপমেন্ট গ্রুপের চেয়ারম্যান আইয়ুব কমর আলী বলেন, নগরায়নের খারাপ দিকটার দিকে আমাদের নজর নাই। গোবিন্দগঞ্জকে একটা পরিকল্পিত ছোট্ট শহর হিসেবে গড়ে তুলতে এবং এই এলাকাটাকে আমরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি সেই বিষয়ে একটা প্লান করে পরিকল্পনা মন্ত্রী, জেলা প্রশাসক ও ইউএনও কাছে পাঠিয়েছি।

দক্ষিণ খুরমা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মিলন মিয়ার সঞ্চালনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুরব্বি তৈইবুর রহমান, গোবিন্দগঞ্জ ডেভলাপমেন্ট গ্রুপের সহ সভাপতি এস এম চয়ন, গোবিন্দগঞ্জ ডেভলাপমেন্ট গ্রুপের সাধারন সম্পাদক আব্দুল গফফার, গোবিন্দগঞ্জ ডেভলাপমেন্ট গ্রুপের সদস্য সচিব জাহিদ হাসান ডালিম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তজম্মুল হক রিপন, ব্রীজ একাডেমির ৭ম শ্রেণীর ছাত্রী ছুয়া।

Manual6 Ad Code

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম, ছাতক সার্কেল সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসনাত হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ আলম, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন, শিক্ষক মুস্তাক আহমদ, ব্যাবসায়ী মুহিবুর রহমান, খালেদ্দুজামান, জাহাঙ্গীর আলম প্রমুখ।

শেয়ার করুন