Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ আসিফ মাহমুদের

admin

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬ | ১০:১৬ অপরাহ্ণ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ | ১০:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ আসিফ মাহমুদের

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual6 Ad Code

আসন্ন নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ শঙ্কার কথা জানান।

Manual2 Ad Code

আসিফ মাহমুদ বলেন,

দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা বিতর্কিত কর্মকাণ্ডে জড়াচ্ছেন, যা সুষ্ঠু নির্বাচন নিয়ে উদ্বেগ তৈরি করছে।’

তিনি বলেন, ‘গতকাল (১৮ জানুয়ারি) এনসিপির দুইজনকে শোকজ করা হয়েছে। সেটা ছিল গণভোটের প্রচারণা। এটা কীভাবে আচরণবিধি লঙ্ঘন হয়?’

আসিফ মাহমুদের অভিযোগ, অন্য দলগুলো প্রতীক ও ব্যানার ব্যবহার করে প্রকাশ্যে প্রচারণা চালালেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উদ্দেশ্যমূলকভাবেই এনসিপির বিরুদ্ধে শোকজ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, ‘সংস্কারের পক্ষে আমাদের অবস্থান পরিষ্কার। একটি দলের চেয়ারম্যান দেশে আসার পর তার ছবি দিয়ে পোস্টারে ছেয়ে গেছে। ছবি ব্যবহার করে প্রচারণা চালালে সে হিসেবে তাকেও শোকজ করা উচিত।’

Manual1 Ad Code

এনসিপির বিরুদ্ধে দেওয়া শোকজ অবিলম্বে প্রত্যাহার এবং এ বিষয়ে জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানান তিনি।

শেয়ার করুন