Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সৌদিতে ঈদ শুক্রবার, বাংলাদেশে কবে?

admin

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ | ১১:২৯ অপরাহ্ণ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ | ১১:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
সৌদিতে ঈদ শুক্রবার, বাংলাদেশে কবে?

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

Manual7 Ad Code

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় গালফ নিউজ। চাঁদ দেখা না যাওয়ায় এবার দেশটির মানুষ ৩০টি রোজা রাখবেন।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ হয়। সে হিসেবে শনিবার বাংলাদেশে ঈদ হতে পারে। তবে দেশে কবে ঈদ হচ্ছে তা জানা যাবে বৃহস্পতিবার সন্ধ্যায়। ওইদিন জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে।

গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, সৌদি আরবে আগামী ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বুধবার দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ওই ঘোষণা দেওয়া হয়েছে।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটি সন্ধ্যায় বৈঠক করে এবং দেশের কোনও প্রান্তেই নতুন চাঁদ দেখা যায়নি বলে নিশ্চিত করেছে। ফলে এ বছর সৌদি আরবে রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। চাঁদ দেখার মাধ্যমে নতুন মাস নির্ধারণের যে ইসলামি ঐতিহ্য রয়েছে, সেই নিয়ম অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual2 Ad Code

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয় ৩০ রমজান শেষে।

গালফ নিউজ প্রতিবেদনে আরও জানায়, তুরস্ক ও সিঙ্গাপুর চাঁদ দেখা নয়, জ্যোতির্বিজ্ঞানের হিসাবের আলোকে ইসলামি মাস নির্ধারণ করে। তার ভিত্তিতে এই দুই দেশ পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। তুরস্ক শুক্রবার ঈদুল ফিতর উদ্‌যাপন করবে। আর সিঙ্গাপুরে ঈদ উদ্‌যাপন করা হবে শনিবার।

Manual5 Ad Code

শেয়ার করুন