Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাধ সিন্ডিকেটের হোতা লিটনকে ধরলো র‌্যাব

admin

প্রকাশ: ০১ জুন ২০২৬ | ০৬:১৪ অপরাহ্ণ | আপডেট: ০১ জুন ২০২৬ | ০৬:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
অপরাধ সিন্ডিকেটের হোতা লিটনকে ধরলো র‌্যাব

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে ৭ কেজি গাঁজাসহ ডাকাতির প্রস্তুতি ও মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত ১ জন ব্যক্তি গ্রেফতার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। সোমবার (১ জুন) আনুমানিক সকাল সোয়া ১০টার দিকে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি- মো. লিটন মিয়া (৩৭)। তিনি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার চকপাড়া এলাকার মো. আক্কাছ আলীর ছেলে।

Manual4 Ad Code

র‌্যাব জানায়, র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল সোমবার (১ জুন) আনুমানিক সকাল সোয়া ১০টার দিকে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার সাচনা বাজার ফেরিঘাট সংলগ্ন একটি পাকা সড়কে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি ও মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। এসময় তাকে তল্লাশী করে হালকা বেগুনি রঙের একটি কাপড়ের ব্যাগ তল্লাশি করে খাকি রঙের স্কচটেপে মোড়ানো ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮; এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের জন্য র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’

Manual1 Ad Code

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ব্যক্তি ডিএমপি, উত্তরা পশ্চিম থানার ডাকাতির প্রস্তুতি এবং কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

Manual5 Ad Code

শেয়ার করুন