Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনের দাবি পুলিশের

admin

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ০১:২০ অপরাহ্ণ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ০১:২০ অপরাহ্ণ

ফলো করুন-
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনের দাবি পুলিশের

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একাধিক কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের স্বীকারোক্তিতে হত্যার রহস্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছে পুলিশ।

Manual2 Ad Code

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল আলম শাহ রোববার বলেন, ‘স্কুলছাত্র অপ্রতিম হত্যার রহস্য বের করা হয়েছে। ঘটনায় জড়িতদেরও আটক করা হয়েছে।’
পুলিশ জানিয়েছে, রোববার দুপুর ১২টায় কুমিল্লার পুলিশ সুপার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

Manual4 Ad Code

শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। তিনি জানান, অপ্রতিমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

Manual3 Ad Code

অপ্রতিম স্থানীয় বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশের ভাষ্য, অপ্রতিম হত্যার ঘটনায় সন্দেহভাজন চার কিশোরকে পুলিশ ও এসআরবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। ওই দিনই তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

Manual2 Ad Code

পরদিন শনিবার লালমাই সানন্দা পাহাড় এলাকায় অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, অপ্রতিমের জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে। পরে পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা করা হবে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।

শেয়ার করুন