Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, সন্ধ্যার মধ্যে হল ছাড়ার নির্দেশ

admin

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪ | ০৪:৩৪ অপরাহ্ণ | আপডেট: ১৭ জুলাই ২০২৪ | ০৪:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, সন্ধ্যার মধ্যে হল ছাড়ার নির্দেশ

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। একইসঙ্গে বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার।

এর আগে, সকাল সাড়ে ১০ টার দিকে রেজিস্ট্রার ভবনে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের প্রথম দফা বৈঠক অনুষ্ঠিত হলেও, কোনো সিদ্ধান্ত ছাড়াই ওই বৈঠক শেষ হয়। পরবর্তীতে উপাচার্যের বাসভবনে দ্বিতীয় দফার বৈঠকে আসে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত।

Manual2 Ad Code

এরইমধ্যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকটি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে হল কর্তৃপক্ষ। ছাত্র রাজনীতি আর থাকবে না- এই মর্মে লেখা ভিন্ন ভিন্ন বিবৃতিতে স্বাক্ষর করেছেন হলের প্রভোস্টরা। মধ্যরাত থেকে এ ঘোষণা দেওয়া শুরু হয়েছে।

Manual2 Ad Code

শেয়ার করুন