Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা শিক্ষামন্ত্রীর

admin

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ | ০৮:০৪ অপরাহ্ণ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ | ০৮:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা শিক্ষামন্ত্রীর

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ বলে কঠোর বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।  তিনি বলেছেন,ভবিষ্যতে কোনো শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের রোদে বা সড়কের পাশে দাঁড় করিয়ে সংবর্ধনা দেওয়ার আয়োজন করতে পারবে না।

শুক্রবার (১৩ মার্চ) বিকালে চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

অনুষ্ঠানে যাওয়ার পথে শিক্ষার্থীদের রাস্তার পাশে দাঁড়িয়ে মন্ত্রীকে সংবর্ধনা জানানোর দৃশ্য দেখে তিনি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।

Manual7 Ad Code

শিক্ষামন্ত্রী বলেন, একজন সাধারণ মানুষের মতো আমাকে চলাফেরা করতে হবে। আমার জন্য কোনো ছাত্রছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না। কোনো শিক্ষক কখনো আমার জন্য শিক্ষার্থীদের দাঁড় করাবেন না। ফুলের তোড়া, ফুলের মালা এগুলো হান্ড্রেড পারসেন্ট নিষিদ্ধ।

Manual7 Ad Code

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা আর কখনো রোদের মধ্যে রাস্তায় দাঁড়াবে না। তোমাদের রাস্তায় এসে শুভেচ্ছা জানানোর দরকার নেই। আমি নিজেই স্কুলে স্কুলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করব।

এ সময় তিনি উপস্থিত শিক্ষকদের উদ্দেশে নির্দেশনা দিয়ে বলেন, শিক্ষার্থীদের দ্রুত ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দিতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি শিথিল করা হয়নি। এটি ধাপে ধাপে করা যায় কিনা, সেটি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

Manual5 Ad Code

পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।

একই দিনে শিক্ষামন্ত্রী কচুয়ায় নিবন্ধিত বেসরকারি এতিমখানা চেক বিতরণ এবং উপজেলা সমাজকল্যাণ কমিটি ও রোগী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চেক বিতরণ ও হুইল চেয়ার বিতরণ করেন। এরপর তিনি কচুয়া প্রাথমিক শিক্ষা ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ইফতার মাহফিলে যোগ দেন।

শেয়ার করুন