স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর আখালিয়াস্থ বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) প্রধান ফটকের সামনে অগ্নিকান্ডে অন্তত ১০টি দোকান পুড়েছে। ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যরা প্রায় সোয়া ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
মঙ্গলবার দিবাগত রাত ১১টা ২০ মিনিটের দিকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
বিজিবি সিলেট ব্যাটালিয়নের মিডিয়া বিভাগ জানায়, রাত ১১টা ২০ মিনিটের দিকে সিলেট ব্যাটালিয়নের প্রধান ফটকের বিপরীতে থাকা দোকানগুলোতে হঠাৎ করে আগুন দেখা যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।
অগ্নিকান্ডের ঘটনাটি নজরে আসার পরই বিজিবি সদস্যরা ফায়ার ফাইটিং সরঞ্জাম নিয়ে স্থানীয়দের সহযোগিতায় অগ্নিনির্বাপনের চেষ্টা চালান। এর মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দলও ঘটনাস্থলে পৌঁছায়।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিজিবির ধারণা, বৈদ্যুতিক ট্রান্সফারমার থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
বিজিবি সিলেট ব্যাটালিয়নের মিডিয়া বিভাগ জানায়, অগ্নিকান্ডে ৮-১০টি দোকান পুড়েছে। এর মধ্যে মুদি, ইলেক্ট্রনিক্স, ফার্নিচারের দোকান এবং সাইকেল ও মোটরসাইকেলের ওয়ার্কশপ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।