Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি’

admin

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫ | ১১:১২ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ | ১১:১২ পূর্বাহ্ণ

ফলো করুন-
‘আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি’

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।

Manual1 Ad Code

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আজকের এই অনুষ্ঠানটি দুটি বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ—১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস এবং একই সঙ্গে প্রায় ১৭ থেকে ১৮ বছর আপনাদের সঙ্গে যুক্তরাজ্যে অবস্থান করেছি। তবে আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি।’

Manual5 Ad Code

বক্তব্যে তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ‘সামনের দিনগুলো খুব সহজ হবে না। ঐক্যবদ্ধ থাকতে পারলে আমরা আমাদের পরিকল্পনাগুলো সফল করতে পারবো এবং আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।’

Manual8 Ad Code

শেয়ার করুন