Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আলমপুর থেকে রুবেল গ্রেফতার

admin

প্রকাশ: ১৬ মে ২০২৬ | ০৪:২৭ অপরাহ্ণ | আপডেট: ১৬ মে ২০২৬ | ০৪:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
আলমপুর থেকে রুবেল গ্রেফতার

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীর জালালাবাদ থানাপুলিশের অভিযানে আলমপুর এলাকাথেকে ১কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।

Manual7 Ad Code

গ্রেফতারকৃত ব্যক্তি রুবেল মিয়া (৪০)। তিনি সিলেট মহানগরীর শাহপরাণ থানার টিকেরপাড়ার পীরের বাজার এলাকার শাহিন মিয়ার ছেলে।

Manual3 Ad Code

পুলিশ জানায়, শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে মোগলাবাজার থানাধীন আলমপুর সাকিনস্থ বিসিক শিল্পনগরী মঞ্জিল গ্রুপের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে মোগলাবাজার থানার মামলা নং-০৫, তারিখ-১৬/০৫/২০২৬খ্রি. ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮; ৩৬(১) সারণির ১৯(ক)/৪০রুজু হয়। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

Manual4 Ad Code

শেয়ার করুন