Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আহত ফিলিস্তিনিকে জিপের সামনে বেঁধে ইসরায়েলি অভিযান

admin

প্রকাশ: ২৩ জুন ২০২৪ | ০১:২৩ অপরাহ্ণ | আপডেট: ২৩ জুন ২০২৪ | ০১:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
আহত ফিলিস্তিনিকে জিপের সামনে বেঁধে ইসরায়েলি অভিযান

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:
অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযানের সময় আহত এক ফিলিস্তিনিকে জিপের সামনে বেঁধে রাখে ইসরায়েলি সেনারা। সামরিক জিপের হুডের সঙ্গে বাঁধা অবস্থায় এরপর আরও অভিযান চালায় তারা। শনিবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক ভিডিওতে দুটি অ্যাম্বুলেন্সের মাঝখানে ওই জিপটিকে যেতে দেখা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

Manual3 Ad Code

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে। এক বিবৃতিতে, এ ঘটনায় সামরিক প্রটোকল লঙ্ঘন হয়েছে বলেও স্বীকার করেছে তারা।

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শী এক স্থানীয় ওই ব্যক্তিকে শনাক্ত করেছেন এবং তার নাম মুজাহেদ আজমি বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

আইডিএফ জানিয়েছে, শনিবার সকালে ওয়াদি বুরকিন এলাকায় গ্রেফতার অভিযানের সময় গুলি বিনিময়ে সন্দেহভাজন ওই ব্যক্তি আহত হন।

আহতের পরিবার জানিয়েছে, অভিযানের সময় আজমি আহত হলে অ্যাম্বুলেন্স ডাকতে চেয়েছিলেন। কিন্তু আইডিএফ তাকে জিপের বনেটের সঙ্গে বেঁধে নিয়ে যায়।

Manual2 Ad Code

বিবৃতিতে বলা হয়েছে, ঘটনার ভিডিওতে ইসরায়েলি বাহিনীর আচরণ আইডিএফের মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ঘটনাটি তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। জাতিসংঘ বলেছে, গত ৭ অক্টোবরের পর পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে সংঘাত-সম্পর্কিত ঘটনায় সশস্ত্র গোষ্ঠীর সদস্য ও বেসামরিক নাগরিকসহ অন্তত ৪৮০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

Manual8 Ad Code

শেয়ার করুন