Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দিলেন বাশার আল-আসাদ

admin

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩ | ১২:৪৪ অপরাহ্ণ | আপডেট: ১৬ মার্চ ২০২৩ | ১২:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দিলেন বাশার আল-আসাদ

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক :
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি সমর্থন জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। বুধবার ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপকালে এই সমর্থন ব্যক্ত করেন সিরিয়ার প্রেসিডেন্ট। খবর আলজাজিরার।

Manual4 Ad Code

টেলিভিশনে সম্প্রচারিত ওই বৈঠকে আসাদ বলেন, ইউক্রেনে নতুন নাৎসি এবং পুরাতন নাৎসিদের বিরুদ্ধে লড়াই করছে রাশিয়া। আসাদের আলোচনার রুশ অনুবাদে এমনটাই উল্লেখ করা হয়েছে।

সিরিয়ার নেতা বলেন, পশ্চিমারা ‘পুরাতন নাৎসিদের’ পতন ঘটিয়েছে এবং এখন তাদেরই সমর্থন করছে।

আসাদ আরও বলেন, দুই নেতা সিরিয়ার অর্থনীতির বিষয়ে আলোচনা করেন।

Manual4 Ad Code

পরে রুশ কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসেন সিরিয়ার কর্মকর্তারা। তারা সিরিয়ার অর্থনীতির উন্নয়নে আরও রুশ বিনিয়োগ পাওয়ার আশা করছেন।

Manual4 Ad Code

২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয়। তখন থেকেই আসাদ সরকারকে সামরিক সহায়তা দিয়ে এসেছে রাশিয়া।

 

Manual5 Ad Code

শেয়ার করুন