স্টাফ রিপোর্টার:
লেবাননে বুধবার (৮ এপ্রিল) ও বৃহস্পতিবার (৯ এপ্রিল) চালানো ইসরায়েলি হামলাকে ‘প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।তিনি বলেছেন, ইরান তার লেবানিজ ভাই-বোনদের কখনোই একা ফেলে যাবে না। খবর বিবিসি’র।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান ইসরায়েলি হামলাকে ‘প্রতারণা’ এবং সম্ভাব্য চুক্তিগুলো না মানার একটি ‘বিপজ্জনক লক্ষ্মণ’ হিসেবে বর্ণনা করেন।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে আলোচনা অর্থবহ হবে না।’
একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমাদের হাত এখনো ট্রিগারেই (বন্দুকের) আছে।’
জানা গেছে, লেবাননে ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলায় ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারেরও বেশি। বুধবার (৮ এপ্রিল) মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরাইলি বিমান বাহিনী।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।