স্টাফ রিপোর্টার:
দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতরের উৎসবের আমেজ। টানা ছুটিতে সিলেট ছেড়েছে নগরবাসী। ফলে অনেকটাই ফাঁকা হয়ে গেছে সিলেট শহর।
ঈদকে কেন্দ্র করে টানা বেশ কিছুদিন সিলেটের মার্কেটগুলোতে ছিল উপচেপড়া ভিড়। দিন-রাত বেচাকেনায় ব্যস্ততার মধ্যে সময় পার করেছেন দোকান মালিক ও শ্রমিকেরা। চাঁদ রাতেও ছিল না এর ব্যতিক্রম। সারারাত বিক্রি শেষে সকালে নামাজ আদায় করেছেন ব্যবসায়ীরা। ফলে বন্ধ রয়েছে নগরীর অধিকাংশ মার্কেট। নেই ক্রেতার দেখা।শনিবার (২১ মার্চ) সিলেট নগরীর আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার, বারুতখানা, জেলরোড, নয়াসড়ক, নাইওরপুল, বন্দরবাজার, কোর্ডপয়েন্ট, হাসান মার্কেট, লালবাজার, মহাজনপট্টি, সুরমা মার্কেট, লামাবাজার, শেখঘাট ঘুরে বন্ধ থাকার চিত্র দেখা গেছে।সরেজমিনে দেখা গেছে, সবগুলো মার্কেটের প্রধান ফটকসহ সব গেট বন্ধ রাখা হয়েছে। প্রতিটি মার্কেটের সামনে নিরাপত্তারক্ষীরা দায়িত্ব পালন করছেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।