স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে নাড়ির টান ছেড়ে আবারও কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সোমবার (২৩ মার্চ) ভোর থেকেই রাজধানীর প্রধান প্রবেশপথগুলোতে ঢাকামুখী মানুষের ভিড় লক্ষ করা গেছে। তবে চিরচেনা ভোগান্তি বা উপচে পড়া ভিড় ছাড়াই এবারের ফিরতি যাত্রা অনেকটা স্বস্তিদায়ক বলে জানিয়েছেন যাত্রীরা।সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় যাত্রীরা ধাপে ধাপে ফিরছেন। ফলে কমলাপুর রেলওয়ে স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের উপস্থিতি থাকলেও তা ছিল সুশৃঙ্খল। বড় ধরনের কোনো জটিলতা ছাড়াই যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন।
রোববার (২২ মার্চ) বিকেল থেকেই কমলাপুর স্টেশনে ট্রেনগুলোতে যাত্রীদের সরব উপস্থিতি দেখা গেছে। প্রায় এক হাজার যাত্রী নিয়ে বিকেলে ঢাকায় পৌঁছায় নোয়াখালী থেকে ছেড়ে আসা ‘উপকুল এক্সপ্রেস’।
এই ট্রেনের যাত্রী মোস্তাফিজুর রহমান জানান, সোমবার থেকে অফিস খোলা থাকায় পরিবারের সঙ্গে ঈদ কাটিয়েই তিনি ঢাকায় ফিরেছেন। তার মতে, বাসের তুলনায় ট্রেন ভ্রমণ অনেক বেশি নির্বিঘ্ন হওয়ায় তিনি বরাবরই এই পথ বেছে নেন।
একই ট্রেনের যাত্রী শাহজালাল জানান, এক সপ্তাহ আগে গ্রামে গিয়েছিলেন তিনি। এখন জীবিকার তাগিদে আবারও কর্মস্থলে ফেরা।
সদরঘাট লঞ্চ টার্মিনালে সোমবার ভোর থেকেই দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলোর ভিড় বাড়তে থাকে। যাত্রীরা জানান, এবারের লম্বা ছুটিতে স্বজনদের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে পেরে খুশি তারা।
অন্যদিকে, ঈদের তৃতীয় দিনেও থেমে নেই ঘরমুখো মানুষের যাত্রা। ঢাকায় পরিবার নিয়ে ঈদ উদযাপন শেষে এখন অনেকেই গ্রামে যাচ্ছেন আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে। ঈদের সময়ের ভিড় ও ভোগান্তি এড়াতে ঈদের পরেই যাচ্ছেন বলে জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।