স্টাফ রিপোর্টার:
ঈদ-যাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই বাস কোম্পানীকে জরিমানা করা হয়েছে। কোম্পানীগুলো হল, মামুন এন্টারপ্রাইজ ও বিলাস পরিবহন।
সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৯ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করে।
র্যাব জানায়, গণপরিবহণে ভাড়ার চার্ট প্রদর্শন না করা ও নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া দাবী বা আদায় করায় সড়ক পরিবহন আইনে মামুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জিয়াউর রহমান’কে ৫ হাজার টাকা এবং বিলাস পরিবহণ স্বত্বাধিকারী আক্তার হোসেনকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
তিনি জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।