Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় গুলিতে দুই রোহিঙ্গা নিহত

admin

প্রকাশ: ২১ মার্চ ২০২৩ | ০৬:১৩ অপরাহ্ণ | আপডেট: ২১ মার্চ ২০২৩ | ০৬:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
উখিয়ায় গুলিতে দুই রোহিঙ্গা নিহত

Manual7 Ad Code

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে বালুখালীর ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন মো. রফিক। তিনি বালুখালীর ১৩ নম্বর ক্যাম্পের জি/৪ এর বাসিন্দা।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, দুপুরে বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করে। এ ঘটনায় তিনজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হন। এ সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। অপরজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অপরজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

Manual7 Ad Code

ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশ ও এপিবিএন কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

শেয়ার করুন