Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি : সিলেটে তৃতীয় পরীক্ষায় অনুপস্থিতির হার ১.৩৪%

admin

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪ | ০৫:২৯ অপরাহ্ণ | আপডেট: ১৪ জুলাই ২০২৪ | ০৫:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
এইচএসসি : সিলেটে তৃতীয় পরীক্ষায় অনুপস্থিতির হার ১.৩৪%

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে পদার্থ বিজ্ঞান ২য় পত্র, হিসাব বিজ্ঞান ২য় পত্র ও যুক্তিবিদ্যা ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় দিনের পরীক্ষায় সিলেট বিভাগে ছয় সহস্রাধিক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে সিলেটে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার তৃতীয় দিন।

Manual6 Ad Code

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, সিলেটে তৃতীয় দিনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৪৮ হাজার ৪৯০ জন, যার মধ্যে উপস্থিত ছিলো ৪৭ হাজার ৮৪১ জন। তৃতীয় দিনে অনুপস্থিতর সংখ্যা ৬৪৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৫১, হবিগঞ্জ জেলায় ১৩৯, মৌলভীবাজার জেলায় ১৩৫ ও সুনামগঞ্জ জেলায় ১২৪ জন অনুপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

বিভাগে অনুপস্থিতির হার ১.৩৪%। তবে নকল বা অসদুপায় অবলম্বনের জন্য কেউ বহিষ্কার হয়নি।

Manual2 Ad Code

সিলেটের পুরো বিভাগের ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২ হাজার ৭৯৫ পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষা দেবেন। এর মধ্যে ৩৩ হাজার ৫৯০ জন ছাত্র এবং ৪৯ হাজার ২০৫ জন ছাত্রী। যাদের মধ্যে সিলেটে ৩৫ হাজার ৬২০, সুনামগঞ্জে ১৫ হাজার ৬৬৪, মৌলভীবাজারে ১৬ হাজার ৫০৮ ও হবিগঞ্জে ১৫ হাজার ৩ পরীক্ষার্থী আছেন। বিভাগের চার জেলায় মোট ৮৭টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। এর মধ্যে সিলেটে ৩৩টি, সুনামগঞ্জে ২২টি, মৌলভীবাজারে ১৪টি ও হবিগঞ্জে ১৮টি।

স্থগিত হওয়া এই চার বিষয়ের পরীক্ষা আগের রুটিনে শুরুর দিকে ছিল। আগের রুটিনে এগুলো অনুষ্ঠিত হওয়ার তারিখগুলো হলো ৩০ জুন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, ২ জুলাই বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ৪ জুলাই ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র ও ৭ জুলাই ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র। এখন এই চার বিষয়ের পরীক্ষার পুনর্নির্ধারিত সময়সূচি হলো ১৩ আগস্ট বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, ১৮ আগস্ট বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র ও ২২ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন