স্টাফ রিপোর্টার:
সরকারি চাকরিজীবীদের জন্য আগামী মাসে ছুটি নিয়ে আছে বড় সুখবর। একদিন ‘ম্যানেজ’ করলেই ফেব্রুয়ারির শুরুতেই টানা চারদিনের ছুটি পেতে পারেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
সরকারি ছুটির তালিকা (প্রজ্ঞাপন) অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত পালিত হওয়ার কথা রয়েছে। যদিও শবে বরাত পালনের বিষয়ে চাঁদ দেখার ওপর নির্ভর করে।
যদি ৪ ফেব্রুয়ারি শবে বরাত হয়, তবে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একদিনের ছুটি নিতে পারলেই টানা চার দিনের ছুটি মিলবে। কেননা বৃহস্পতিবারের পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
অর্থাৎ, সবকিছু যদি ঠিক থাকে তবে বৃহস্পতিবার ছুটি নিতে পারলেই টানা চারদিনের ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছে, আগামী ৪ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে ছুটি থাকবে।
যদিও এই ছুটি যে চাঁদ দেখার ওপর নির্ভরশীল বলে উল্লেখ করা আছে প্রজ্ঞাপনে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।