Logo
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৫, ২০২৬, ৩:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ

এডভোকেট এমরান আহমদ চৌধুরী কেবল সংসদ সদস্য প্রার্থীই নন, তিনি সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তাঁকে ঘিরে সাম্প্রতিক একাধিক বৈঠক বিয়ানীবাজারে ব্যাপক আলোচনা ও আগ্রহের জন্ম দিয়েছে। দলীয় সূত্র জানায়, সিলেট নগরীতে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে উপজেলা বিএনপির বিভিন্ন বলয়ের প্রভাবশালী নেতৃবৃন্দ অংশ নেন। বৈঠকের পর থেকেই বিয়ানীবাজারের রাজনৈতিক দৃশ্যপটে পরিবর্তনের আভাস মিলছে। পৃথক বলয়ের নেতারা ধানের শীষের প্রার্থী এমরান আহমদ চৌধুরীর প্রতি সমর্থন জানাতে শুরু করেছেন।