Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এনবিআর থেকে সরানো হলো ‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরকে

admin

প্রকাশ: ২৩ জুন ২০২৪ | ০১:১৯ অপরাহ্ণ | আপডেট: ২৩ জুন ২০২৪ | ০১:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
এনবিআর থেকে সরানো হলো ‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরকে

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সরিয়ে দেওয়া হয়েছে ‘ছাগলকাণ্ডে’ আলোচিত মো. মতিউর রহমানকে। বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (আইআরপি) সংযুক্ত করা হয়েছে।

Manual7 Ad Code

রোববার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। মতিউর রহমান এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ছিলেন।

Manual1 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এনবিআর সদস্য এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হলো।

Manual5 Ad Code

কোরবানির জন্য ১৫ লাখ টাকার ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসা মুশফিকুর রহমান ইফাত হলেন মতিউর রহমানের ছেলে। মতিউর রহমান এনবিআর সদস্যর পাশাপাশি সোনালী ব্যাংকেরও পরিচালক। তিনি ২০২২ সালের ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী তিন বছরের জন্য সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

অভিযোগ রয়েছে, তার উত্থান বিএনপির আমলে। সাবেক দুই অর্থমন্ত্রীর সঙ্গেও তার সখ্যতা ছিল। তবে সব সরকারের আমলেই মধু খেয়ে ধনকুবের হয়েছেন মতিউর। স্বর্ণ চোরাচালান কারবারেও তার সিদ্ধহস্ত ছিল। বিপুল অর্থ সম্পদের মালিক মতিউরের বিরুদ্ধে কানাডা, মালয়েশিয়া, দুবাইসহ বিভিন্ন দেশে তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগও উঠেছে।

 

Manual7 Ad Code

শেয়ার করুন