Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএমপিতে ফিরছেন রহমত উল্লাহ, সাথে আরও দুই উপকমিশনার

admin

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ১১:৩৩ পূর্বাহ্ণ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ | ১১:৩৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
এসএমপিতে ফিরছেন রহমত উল্লাহ, সাথে আরও দুই উপকমিশনার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট মেট্রোপলিটন পুললিশের (এসএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার ও গণমাধ্যম কর্মকর্তা মুহাম্মদ রহমত উল্লাহ তাঁর সাবেক কর্মস্থলে ফিরছেন। তবে এবার পদোন্নতি পেয়ে পুলিশ সুপার পদমর্যাদায় উপকমিশনার হিসেবে তিনি এসএমপিতে আসছেন। হাইওয়ে পুলিশ সুপার থেকে তাকে এসএমপিতে বদলি করা হয়েছে। হাইওয়ে পুলিশে যোগদানের আগে তিনি কক্সবাজার জেলার পুলিশ সুপার ছিলেন।

বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ সাক্ষরিত আদেশে এ বদলি ও পদায়ন করা হয়।

Manual6 Ad Code

তাঁর সাথে এসএমপিতে যুক্ত হচ্ছেন পুলিশ সুপার পদমর্যাদার আরও দুই উপকমিশনার। তাঁরা হলেন- স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার এমকে এইচ জাহাঙ্গীর হোসেন ও এপিবিএন’র পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন।

Manual8 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দ্রুত যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Manual2 Ad Code

শেয়ার করুন