Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি ও সমমান পরীক্ষা আজ

admin

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩ | ১২:১৩ অপরাহ্ণ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ | ১২:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
এসএসসি ও সমমান পরীক্ষা আজ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
আজ থেকে সারাদেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় একযোগে ৩ হাজার ৮১০ কেন্দ্রে এই পরীক্ষা শুরু হবে।

প্রথমদিন এসএসসিতে বাংলা প্রথমপত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজবীদ এবং এসএসসি ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এবার এই পরীক্ষায় সারাদেশের ২৯ হাজার ৭৯৮ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ ছাত্রছাত্রী অংশ নিচ্ছে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন।

এবারও সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। তবে তাদেরকে ১০০ নম্বরেই প্রশ্ন করা হবে। আর পরীক্ষার সময়ও থাকবে পূর্ণ তিন ঘণ্টা। এ বছর সব বিষয়েই পরীক্ষা নেওয়া হচ্ছে।

জানা গেছে, এবার পরীক্ষার্থীর মধ্যে ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন এসএসসির। তাদের মধ্যে ছাত্র ৭ লাখ ৭৯ হাজার ৮৭০ জন এবং ছাত্রী ৮ লাখ ৬৯ হাজার ৪০৫ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৯৫ হাজার ১২১ জন। তাদের মধ্যে ছাত্র ১ লাখ ৪৩ হাজার ৯৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৫১ হাজার ১২৮ জন। আর কারিগরি বোর্ডে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৯৭ হাজার ৩৩৪ ও ছাত্রী ৩০ হাজার ৪৩৩ জন।

Manual4 Ad Code

শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, ছাত্রছাত্রীদেরকে পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীর দেরি হলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, দেরি হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিখে রাখা হবে। কোনো শিক্ষক মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কেবল কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। ট্রেজারি-থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহণ কাজে নিয়োজিত কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীরা কোনো ফোন ব্যবহার করতে পারবেন না এবং প্রশ্নপত্র বহন কাজে কালো কাচযুক্ত মাইক্রোবাস বা এরূপ কোনো যানবাহন ব্যবহার করা যাবে না।

Manual5 Ad Code

পরীক্ষা শুরু হওয়ার ২৫ মিনিট পূর্বে প্রশ্নের সেট কোড সচিবকে জানানো হবে। সেটি অনুযায়ী কেন্দ্র সচিব, ট্যাগ অফিসার ও পুলিশ কর্মকর্তার স্বাক্ষরে প্রশ্নপত্রের প্যাকেট বিধি অনুযায়ী খুলবেন।

Manual2 Ad Code

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বছর প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। এমনকি কেউ গুজব ছড়ালে তাকেও গ্রেফতার করা হবে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিটিআরসিকে সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে।

তিনি বলেন, ফেসবুকে প্রশ্ন ফাঁস নিয়ে গুজব এবং মোবাইল ব্যাংকিংয়ে সন্দেহজনক লেনদেন নজর রাখা হবে। পাশাপাশি যেসব গ্রুপ বা ব্যক্তি ফেসবুকে প্রশ্ন ফাঁসের গুজব ছড়াবে তাদের আইডি শনাক্ত করে পুলিশের বিশেষ শাখা এবং গোয়েন্দা সংস্থাকে দেওয়া হবে। প্রশ্ন ছাপানোর সঙ্গে সম্পৃক্ত বিজি প্রেসের সব কর্মকর্তা ও কর্মচারীকে গোয়েন্দা নজরদারিতে রাখা হবে। এমনকি প্রশ্ন সর্টিং ও বহনে জড়িত শিক্ষক ও কর্মকর্তারাও নজরদারিতে থাকবেন।

 

Manual7 Ad Code

শেয়ার করুন