ওসমানীনগর প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগরে সিকন্দরপুর গ্রামে অভিযান চালিয়ে জরিফ হোসেন আছাঁন খাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর পশ্চিম গাঁও নিজ বাড়িতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও ওসমানীনগর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোস্তফা।
জানা গেছে, দুই পক্ষের উপজেলার সিকন্দরপুর পশ্চিমগাঁও গ্রামে দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের পূর্ব বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে হামলা, ভাঙচুর, অবৈধ অস্ত্র প্রদর্শনম, গুলাগুলি এবং পাল্টাপাল্টি মামলা চলমান রয়েছে। গত ২১ জুলাই একই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আক্তার হোসেন ও ওয়াহিদুর হোসেনর বাড়িতে হামলা, ভাংচুর ও গুলাগুলির ঘটনায় দায়ের করা মামলায় জরিফ হোসেন আছাঁন খাঁকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এস.আই আব্দুল কাদির।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।