বাহুবল প্রতিনিধি:
কবরস্থানে গরু-ছাগল চরানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তাজুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে হবিগঞ্জের বাহুবলে দৌলতপুর দক্ষিণপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দৌলতপুর গ্রামের দক্ষিণপাড় ও উত্তরপাড়ের লোকজন বসে সিদ্ধান্ত হয়েছে যে কবরস্থানে গরু-ছাগল চরানো যাবে না। দেয়ালও দেওয়া হয়েছে। তারপর সোনাহরের লোকজন গরু-ছাগল চরাচ্ছিলেন। বুধবার সকালে গরু-ছাগল চরাতে তাজুল ইসলাম নিষেধ করেন। তখন সোনাহরের লোকজন তার ওপর হামলা করে। এসময় ঘটনাস্থলেই মারা যান তাজুল।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আছি। তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।