Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কমলগঞ্জে বিনা চিকিৎসায় অ*ন্তঃস*ত্ত্বা নারীর মৃ*ত্যু, বি ক্ষো ভ

admin

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ | ১২:৩৬ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ | ১২:৩৬ পূর্বাহ্ণ

ফলো করুন-

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের কমলগঞ্জের দেওড়াছড়া চা বাগানের অন্তঃসত্ত্বা চা শ্রমিক নারী বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগে চা বাগান শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।

Manual4 Ad Code

বৃহস্পতিবার দুপুরে দেওড়াছড়া চা বাগানের এ কর্মবিরতি ও বিক্ষোভ করেন।

চা শ্রমিকদের সূত্রে জানা যায়, দেওড়াছড়া চা বাগানের নারী চা শ্রমিক রিয়া বেগম (২২) অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়ে। পরে বাগান ব্যপস্থাপকের কাছে চিকিৎসা সহায়তা চাওয়া হয়। তবে বাগান থেকে চিকিৎসা সহায়তা করা হয় নাই। দীর্ঘ চিকিৎসার পর গত বুধবার রাতে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়া মৃত্যু হয়। এ মৃত্যুকে কেন্দ্র করে দেওড়াছড়া চা বাগানের শ্রমিকেরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেন। নিহত রিয়া বেগম দেওড়াছড়া চা বাগানের স্থায়ী শ্রমিক ছাব্বির মিয়ার স্ত্রী।

Manual1 Ad Code

চা শ্রমিকের কর্মবিরতি ও বিক্ষোভে উপস্থিত ছিলেন- দেওড়াছড়া বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুবোধ কুর্মি, নাজির আহমদ, সঞ্জয় কানু, পলাশ কর্মকার, ছালু মিয়া, লক্ষি নারায়ন, ইব্রাহিম মিয়া, সুভাষ ভৌমিজ, বাবু লাল ভৌমিজ, অজয় ভৌমিক, সেলিম মিয়া, জসিম মিয়া, বায়না মিয়া, সঞ্জয় কানু, শুকুর মিয়াসহ শ্রমিকেরা।

Manual1 Ad Code

রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে।

দেওড়াছড়া চা বাগানের ভারপ্রাপ্ত জহিরুল হক মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেননি।

Manual5 Ad Code

শেয়ার করুন