Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে সড়কে ঝরলো সিলেটের কানাইঘাট ৫ জনের প্রাণ

admin

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ০৪:৪৮ অপরাহ্ণ | আপডেট: ২১ জুন ২০২৬ | ০৪:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
কাতারে সড়কে ঝরলো সিলেটের কানাইঘাট ৫ জনের প্রাণ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
পরিবারের মুখে হাসি ফুটাতে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে গিয়ে আজ লাশ হলেন সিলেটের কানাইঘাট উপজেলার ৫ জন প্রবাসী। একটি সড়ক দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন। একইসাথে ভারতেরও একজন নিহত হন।

রবিবার (২১ জুন) কাতারের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার (বাংলাদেশ সময় দুপুর দেড়টা) দিকে আল শাহানিয়া শহরের সামাল সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার ৭নংদক্ষিণ বানিগ্রাম ইউপির গাছবাড়ি এলাকার আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং কাদের আহমদ। তারা সকলেই একসাথে কাজ করতেন বলে জানা গেছে।

Manual8 Ad Code

সিলেটের কানাইঘাট উপজেলার ৫ জন প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

Manual2 Ad Code

জানা যায়, রবিবার (২১ জুন) বাসা থেকে বের হয়ে একসাথে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন কানাইঘাট উপজেলার আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং কাদের আহমদসহ ভারতীয় আরেকজন নাগরিক। কাতারের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার (বাংলাদেশ সময় দুপুর দেড়টা) দিকে আল শাহানিয়া শহরের সামাল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। তখন ঘটনাস্থলেই প্রাণ হারাণ তারা। একই দুর্ঘটনায় একজন ভারতীয় গাড়ি চালকও নিহত হয়েছেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমরা জেনেছি কাতারের আল শাহানিয়ার সামাল এলাকায় ৫জন নিহত হয়েছেন। আমরা তাদের পরিবারের সাথে কথা বলেছি। ওইখানে সকল পক্রিয়া শেষে লাশ দেশে আসামাত্র পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না কবে লাশ দেশে ফিরতে পারে।’

Manual6 Ad Code

শেয়ার করুন