Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কালাম ও আনোয়ারার ঘরে র‌্যাবের হানা, অতঃপর…

admin

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ০৫:০৭ অপরাহ্ণ | আপডেট: ২৫ মে ২০২৬ | ০৫:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
কালাম ও আনোয়ারার ঘরে র‌্যাবের হানা, অতঃপর…

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৪ মে) রাত আনুমানিক পৌণে ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বরোমপুর এলাকার মৃত আলফু মিয়ার ছেলে মো. কালাম মিয়া (৬০) ও একই এলাকার জাবেদ মিয়ার স্ত্রী আনোয়ারা আন্না (২৪)।

র‌্যাব জানায়, র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার নতুন ব্রিজ এলাকায় অবস্থানকালে তথ্য পায় যে, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের কদমতলী এলাকায় জাবেদ মিয়ার বাড়িতে কয়েকজন ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

Manual1 Ad Code

আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের কাছে গাঁজা থাকার কথা স্বীকার করে। পরে তাদের দেখানো মতে বসতঘরের শয়নকক্ষের খাটের নিচে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা থেকে নীল পলিথিন ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মধ্যে কালামের হেফাজত থেকে ২০ কেজি এবং আনোয়ারা আন্নার হেফাজত থেকে ৯ কেজি গাঁজা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।ফুটবল খবর

Manual4 Ad Code

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’

শেয়ার করুন