Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি

admin

প্রকাশ: ০৬ মে ২০২৩ | ১২:০৮ অপরাহ্ণ | আপডেট: ০৬ মে ২০২৩ | ১২:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি

Manual2 Ad Code

কুলাউড়া প্রতিনিধি :
কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। শুক্রবার (৫ মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকার রেললাইনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

Manual7 Ad Code

 

কুলাউড়া রেলওয়ের স্টেশনমাস্টার মো. রুমান আহমদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লংলা স্টেশন ছাড়ার পর নর্তন এলাকায় পৌঁছলে একটি সিএনজি অটোরিকশা রেললাইনে উঠে পড়ে। এতে ট্রেনটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

Manual6 Ad Code

 

তিনি আরও জানান, ট্রেনটি দেখে সিএনজি অটোরিকশায় থাকা চালক ও যাত্রীরা লাফ দিলে তারা প্রাণে রক্ষা পান। তবে সিএনজিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিএনজিতে থাকা চালক ও যাত্রীরা ঘটনাস্থল থেকে চলে যাওয়ায় তাদের পরিচয় পাওয়া যায়নি।

Manual1 Ad Code

শেয়ার করুন