Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত, যা জানাল বিজিবি

admin

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ০৩:৪১ অপরাহ্ণ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ | ০৩:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত, যা জানাল বিজিবি

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার এক যুবক তিন দিন ধরে নিখোঁজ থাকার পর ভারতের অভ্যন্তরে গুলিতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বিজিবি জানিয়েছে, এ ঘটনায় এখনো নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তারা ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জানিয়েছে।

Manual2 Ad Code

ওই যুবকের নাম সাদ্দাম হোসেন (৩২)। তিনি একই উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামাগ্রামের বাসিন্দা কুটু মিয়ার ছেলে।

Manual1 Ad Code

জানা যায়, ১ এপ্রিল সাদ্দাম হোসেন আরও তিনজনের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এরপর তিনি আর ফেরেননি। তার সঙ্গে যাওয়া তিনজনের মধ্যে একজন গুলিবিদ্ধ অবস্থায় দেশে ফিরেছেন। ওই তিনজনের একজন সাদ্দামের বন্ধু আবু বক্কর, তিনি শুক্রবার রাতে পরিবারটিকে বিষয়টি জানান।

নিহত সাদ্দামের বড় ভাই নিজাম উদ্দিন বলেন, গত বুধবার সাদ্দাম বাড়ি থেকে বের হওয়ার সময় ব্যবহৃত মুঠোফোনটি সঙ্গে নেননি। প্রথমে তারা ধারণা করেছিলেন, তিনি হয়তো কোনো আত্মীয়র বাড়িতে গেছেন। পরে জানতে পারেন, অন্যদের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন। নিজামের দাবি, ‘শুনেছি, আমার ভাইয়ের কোমর ও পায়ে গুলি লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

Manual8 Ad Code

নিজাম উদ্দিন আরও জানান, শনিবার দুপুরে সাদ্দাম নিখোঁজ রয়েছেন জানিয়ে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ তাকে স্থানীয় বিজিবি ক্যাম্পেও বিষয়টি জানাতে বলেছে।

Manual4 Ad Code

সিলেট বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে ঘটনাটি জানার পর বিজিবি বিষয়টি খতিয়ে দেখছে। তাঁর ভাষ্য, ‘আমরা বিএসএফের কাছে তাদের সীমান্ত এলাকায় কোনো মরদেহ পড়ে আছে কি না, জানতে চেয়েছি। তবে তারা এমন কোনো তথ্য পাওয়ার কথা জানায়নি।’

নাজমুল হক আরও বলেন, বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করতে সচেতন করা হচ্ছে।

শেয়ার করুন