Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলল মাধ্যমিক স্কুল ও কলেজ

admin

প্রকাশ: ২৬ জুন ২০২৪ | ১১:১৪ পূর্বাহ্ণ | আপডেট: ২৬ জুন ২০২৪ | ১১:১৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
খুলল মাধ্যমিক স্কুল ও কলেজ

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
গত ১৩ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়। ছুটি শেষে আগামী ৩ জুলাই নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। কিন্তু ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কারণে ছুটি কমানো হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।

Manual2 Ad Code

যার কারণে আজ (বুধবার) নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। আর প্রাথমিক বিদ্যালয় খুলবে আগামী ৩ জুলাই।

Manual3 Ad Code

এদিকে, আগামী ১৩ জুলাই বেসরকারি শিক্ষক নিবন্ধনের পরীক্ষা থাকায় ওই দিনের মূল্যায়ন আগামী ৩ আগস্ট অনুষ্ঠিত হবে।

Manual5 Ad Code

মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি কমানোর পাশাপাশি শনিবার সাপ্তাহিক ছুটি কার্যকর থাকবে। তবে আগে থেকেই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন তৈরি করায় জুলাই মাসের শনিবারগুলোতে মূল্যায়ন চলবে। ফলে এ মাসে মূল্যায়নের দিনগুলোতে শনিবার ছুটি থাকছে না।

দু-দিন সাপ্তাহিক ছুটি থাকলেও এর আগে তাপদাহের কারণে কয়েকদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখায় ঈদের আগে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছিল।

শেয়ার করুন