Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গুম-খুন শুরু করেছিল বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী

admin

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩ | ০৬:২৬ অপরাহ্ণ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩ | ০৬:২৬ অপরাহ্ণ

ফলো করুন-
গুম-খুন শুরু করেছিল বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপির সময় গুম-খুন শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, এখন আর গুম-খুন দেখা যায় না। আমরা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছি।

Manual8 Ad Code

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

Manual8 Ad Code

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৪ সালে বিএনপি যেভাবে আতঙ্ক সৃষ্টি শুরু করেছিল। অগ্নিসন্ত্রাস শুরু করেছিল, একই পুনরাবৃত্তি তারা ঘটাল। এগুলো যারা করে, তারা আবার মানবাধিকারের কথা বলে। তারা আবার নানা ধরনের কথা বলে। তাদের রাজনীতি করতে দেওয়া হয় না—এসব কথা বলে। এগুলো শুনলে মনে হয়, আমরা কোন যুগে বসবাস করছি।

বিএনপির আমল প্রসঙ্গে তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যদি হিসাব করেন, খুন-গুমের সংখ্যা যদি যোগ করেন. তাহলে আপনারা নিজেরাই আঁতকে উঠবেন।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, ঘটনাগুলো অনেকেই হয়তো ভুলে গেছেন। আমি তাদের মনে করিয়ে দিতে চাই, আমাদের খুন-গুম শুরু করেছিলেন তারা। আমরা এগুলো বন্ধ করে আজকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছি।

Manual1 Ad Code

২৮ তারিখের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা বাংলাদেশ থেকে তাদের নেতাকর্মীদের নিয়ে এসেছে। এমন কোনো থানা নেই, যে থানার বিএনপি নেতাকর্মীরা এখানে আসেনি। প্রথমেই তারা… আমাদের ডিএমপি আধুনিক কিছু ক্যামেরা বসিয়েছিল। এই ক্যামেরাগুলো বিনষ্ট করে দিয়েছিল। তারা মনে করেছিল, ক্যামেরা বিনষ্ট করলেই বোধ হয় আমরা কিছু পাব না।

শেয়ার করুন