Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে অর্ধশত আইপিএস মেশিন ধরলো পুলিশ

admin

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ০৬:১৮ অপরাহ্ণ | আপডেট: ১১ আগস্ট ২০২৬ | ০৬:১৮ অপরাহ্ণ

ফলো করুন-
গোয়াইনঘাটে অর্ধশত আইপিএস মেশিন ধরলো পুলিশ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভারতীয় অবৈধ বিভিন্ন ব্রান্ডের ৪৬টি আইপিএস মেশিনসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় একটি পিকআপ জব্দ করা হয়েছে।

Manual8 Ad Code

সোমবার (১০ আগস্ট) বিকাল ৪টার দিকে গোয়াইনঘাট থানাধীন সালুটিকর বাজার এলাকায় অভিযান দিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি পিকআপ চালক বাবুল মিয়া (৩৯)। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়দেও এলাকার জামাল মিয়ার ছেলে।

Manual1 Ad Code

জেলা পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) বিকাল ৪টার দিকে গোয়াইনঘাট থানাধীন সালুটিকর বাজার এলাকার ট্রাক স্ট্যান্ডের সামনে কোম্পানীগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা। এসময় বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। তল্লাশিকালে একটি পিকআপে থাকা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪৬টি আইপিএস মেশিনসহ একজনকে আটক করা হয়। এসময় একটি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত আইপিএস মেশিন ও পিকআপ গাড়ির আনুমানিক বাজারমূল্য আনুমানিক ২০ লাখ ৮০ হাজার টাকা।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, ‘এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

Manual1 Ad Code

শেয়ার করুন