Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে তুমুল সংঘর্ষে যুবক নিহত

admin

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ১২:৩১ অপরাহ্ণ | আপডেট: ২৩ জুন ২০২৬ | ১২:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
গোয়াইনঘাটে তুমুল সংঘর্ষে যুবক নিহত

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাটে দুপক্ষের তুমুল সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুইজন।
সোমবার (২২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে আতিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে লেংগুড়া গ্রামের সাবেক ইউপি সদস্য বিলাল উদ্দিনের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান। নিহত যুবকের নাম কামরুল ইসলাম (২৭)। তিনি লেংগুড়া গ্রামের কুতুব আলীর ছেলে।

Manual4 Ad Code

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, কামরুলের বিরুদ্ধে ডাকাতি ও চুরির মামলা রয়েছে। এ সংঘর্ষে আহত হয়েছেন সাবেক ইউপি সদস্য বিলাল উদ্দিন এবং তার মেয়ে রোকসানা বেগম।

সাবেক ইউপি সদস্য বিলাল উদ্দিনের অনুসারীদের সঙ্গে কামরুল ইসলামের পক্ষের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এর আগে কয়েকবার উভয়পক্ষ মুখোমুখি হলেও সংঘর্ষ হয়নি। সোমবার দুপুরে দুপক্ষই সশস্ত্র অবস্থায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Manual7 Ad Code

সংঘর্ষের সময় কামরুল বিলালের মেয়ে রোকসানাকে কুপিয়ে আহত করলে বিলালের সমর্থকরা কামরুলের ওপর পাল্টা হামলা চালায়।

পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৩টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহতের চাচাতো ভাই আলাউদ্দিন এ প্রসঙ্গে বলেন, কামরুল কিছুটা উচ্ছৃঙ্খল স্বভাবের। এ কারণে তার শত্রুও অনেক। তার প্রতিপক্ষের লোকজনই তাকে হত্যা করেছে বলে শুনেছি।’

Manual2 Ad Code

সাবেক ইউপি সদস্য বিলালের দাবি, তার বাড়ির পাশে মেয়েকে পেয়ে দা দিয়ে কুপিয়ে আহত করে। তিনি এগিয়ে গেলে তাকেও আক্রমণ করা হয়।

গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত কামরুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন