Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপগঞ্জের সড়কে ঝরল মৌলভীবাজারের সুজনের প্রাণ

admin

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩ | ১২:৪১ অপরাহ্ণ | আপডেট: ১২ নভেম্বর ২০২৩ | ১২:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
গোলাপগঞ্জের সড়কে ঝরল মৌলভীবাজারের সুজনের প্রাণ

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বড় মোকাম এলাকায় মোটরসাইকেল চাপায় সুজন চৌধুরী (৪৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১০ নভেম্বর) বিকাল ৪ টায় গোলাপগঞ্জের বড় মোকাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহত সুজন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার টিকরিয়া গ্রামের ফনীভূষন চৌধুরীর ছেলে।

Manual8 Ad Code

জানা গেছে, শুক্রবার বিকেল ৪টার দিকে সুজন বড় মোকাম এলাকায় রাস্তা পার হচ্ছেন। এ সময় দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে রাত ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্থানীয়দের হস্তক্ষেপে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এ প্রতিবেদন লেখার সময় গোলাপঞ্জ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

Manual3 Ad Code

শেয়ার করুন