গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হককে (৪০) গ্রেফতার করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে উপজেলার মীরগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
গ্রেফতারকৃত এনামুল হক উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের খাটকাই গ্রামের লুদু মিয়ার ছেলে। তিনি উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত এনামুল হকের বিরুদ্ধে, গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবেদ আলী বলেন, ‘বৈষম্যবিরোধী হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি এনামুল হককে বুধবার রাতে মীরগঞ্জ বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।