স্টাফ রিপোর্টার:
রাজধানীর বাংলা কলেজ এলাকায় ভাসমান চা–বিক্রেতা ছয় বছর বয়সী শিশু ফাতেমা ও তার নানির পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।আমরা বিএনপি পরিবার’ সংগঠনের মাধ্যমে মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় পৌঁছে দেওয়া হয় প্রধানমন্ত্রীর পাঠানো বিশেষ ঈদ উপহার। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু ফাতেমার খবর নজরে আসার পরই তার জন্য এই শুভেচ্ছার হাত বাড়িয়ে দেন তিনি।
তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো এই ঈদ উপহারের মধ্যে শিশু ফাতেমার জন্য ছিল নতুন জামা, জুতা ও প্রসাধন সামগ্রী। এছাড়া তার নানির জন্য শাড়ি ও প্রয়োজনীয় উপহার সামগ্রী হস্তান্তর করেন সংগঠনের নেতা-কর্মীরা।
উপহার পৌঁছে দেওয়ার সময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই পরিবারটিকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান।
সম্প্রতি বাংলা কলেজের সামনে নানির চা দোকানে সাহায্য করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় আহত হয়েছিল শিশু ফাতেমা। সে সময় কর্তব্যরত একজন পুলিশ সার্জেন্ট শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দেন। এই মানবিক ঘটনার দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তা প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে। তারই ধারাবাহিকতায় আজ ফাতেমার পরিবারের কাছে সহায়তা পৌঁছানো হলো।
উপহার হস্তান্তরের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ সংগঠনের কেন্দ্রীয় নেতা মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীব। সংশ্লিষ্টরা জানান, সাধারণ মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার প্রধানমন্ত্রী করেছেন, এটি তারই একটি অংশ।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।