Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চেয়ারম্যানের গোডাউন থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার

admin

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ | ১২:২৮ অপরাহ্ণ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ | ১২:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
চেয়ারম্যানের গোডাউন থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

মৌলভীবাজারের রাজনগরে পুলিশের বিশেষ অভিযানে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। এ সময় মছকন মিয়া (৩৫) নামের একজনকে আটক করা হয়।

Manual5 Ad Code

বৃহস্পতিবার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজারের পূবালী ব্যাংকের নিচতলায় কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের গোডাউনে থানা পুলিশ অভিযান চালায়।

আতাউর রহমান মৌলভীবাজারের সাবেক এমপি মোহাম্মদ জিল্লুর রহমানের ছোট ভাই। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে আছেন বলে জানায় পুলিশ।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো: মুবাশ্বির জানান, গোপন সংবাদের ভিত্তিতে আতাউর চেয়ারম্যানের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। সিলেট সীমান্ত এলাকা থেকে চোরাই পথে চিনি গুলো আমদানি করে বিক্রির উদ্দেশ্যে এই গোডাউনে রক্ষিত ছিল। এই ঘটনায় আটককৃত মছকন মিয়া ও পলাতক চেয়ারম্যান আতাউর রহমানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Manual6 Ad Code

শেয়ার করুন