Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদলকে ‘রক্ষায়’ মাঠে নামলেন যুবদল নেতা রবিউল

admin

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ০৬:৫১ অপরাহ্ণ | আপডেট: ০৪ আগস্ট ২০২৬ | ০৬:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
ছাত্রদলকে ‘রক্ষায়’ মাঠে নামলেন যুবদল নেতা রবিউল

Manual6 Ad Code

নিউজ ডেস্ক :
রাজধানীর বিভিন্ন ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তার মধ্যে সবচেয়ে বেশি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকায়। সেখানকার শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের উত্তেজনা ছড়িয়ে আশপাশের এলাকায়।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে আলিয়া মাদ্রাসা মাঠের সামনে দুই পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

জানা গেছে, হলের সিট দখলকে কেন্দ্র করে দুই ছাত্রসংগঠনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বিকেলের দিকে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র হাতে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়।

Manual6 Ad Code

এদিকে বিকেলের দিকে আলিয়া মাদ্রাসা এলাকার এ সংঘর্ষে ছাত্রদলের সঙ্গে যোগ দেয় বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থলে মাথায় হেলমেট ও হাতে পাইপ নিয়ে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নকে দেখা যায়।

Manual1 Ad Code

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার পর সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় ঢাকা আলিয়া মাদ্রাসা মোড় এলাকায় উপস্থিত ছিলেন রবিউল ইসলাম নয়ন। এ সময় তাকে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যায়।

Manual5 Ad Code

নয়নকে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না কেন। আপনারা সামনে যান। আমরা আপনাদের সহযোগিতা করব।’

Manual2 Ad Code

শেয়ার করুন