স্টাফ রিপোর্টার:
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশে ছুটিতে এসে আটকে পড়েছেন অনেক বাংলাদেশি। যাদের মধ্যে অনেকের ভিসার মেয়ার শেষ হয়ে গেছে। এ নিয়ে বিপাকে পড়েছেন প্রবাসীরা। এসব প্রবাসীর ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য বার্তা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
শনিবার (১৪ মার্চ) এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশে ছুটিতে অবস্থানকালে যেসব কর্মীর ভিসার মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে বা শিগগিরই উত্তীর্ণ হতে যাচ্ছে এবং এ মুহূর্তে সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করা সম্ভব হচ্ছে না, তাদের বিষয়ে সংশ্লিষ্ট দেশসমূহ নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করেছে।
সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইন হতে বাংলাদেশে আসা কর্মীগণের ভিসা নবায়নের জন্য কর্মীর নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ/অনলাইনে আবেদন করতে হবে।
কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সরকার ইতোমধ্যে যেসব ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে এমন সব এন্ট্রি ভিসার মেয়াদ ১ মাস বৃদ্ধি করেছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।